পরিণীতা বইয়ের বিবরণ
বইয়ের নাম : পরিণীতা
লেখাক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ভাষা : বাংলা (bangla/bengali)
ফরম্যাট : PDF
সাইজ : ১৯৬ KB
পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় PDF Download
ললিতার তেরো বছর বয়স পেরিয়ে যাওয়ায় তার বিয়ে নিয়ে চিন্তার শেষ নেই। ললিতার মামা-গুরুচরণ, মাতৃ পিতৃহারা এই মেয়েকে নিজের মেয়েদের চেয়ে বেশি ভালোবাসেন। এদিকে পাশের বাড়ির পঁচিশ ছাব্বিশ বয়সের শেখরের বাবা গুরুচরনের বাড়ি বন্দক রেখে টাকা দিয়েছেন। এই নিয়ে জটিলতার শেষ নেই। তবে শেখর আর ললিতার সম্পর্ক টা বেশ মিষ্টি। ললিতা তার "শেখরদার" সব সময় খেয়াল রাখে,সবকিছু গুছিয়ে দেয়, আর শেখর ও ললিতার সব আবদার পূরণ করে। ললিতাকে অবশ্য শেখর অন্য চোখে দেখে।
শরৎচন্দ্রের ভাষায়, "সে যে শেখরের বিশেষ স্নেহের পাত্রি তাহা সবাই জানিত, শুধু সেই স্নেহ যে এখন কোথায় উঠেছে তাহাই কেউ জানিত না, ললিতাও না।"
ললিতার মামা পাত্র দেখতে বলে এই শেখরকেই। গিরীনবাবুকে পাত্র হিসবে পাওয়া গেলো। সেও ললিতাকে বেশ পছন্দ করে। পাছে ললিতাকে না হারাতে হয় তাই এক রাতে বিবাহ স্বরূপ ললিতাকে মালা পরিয়ে দেয় সেখর। এরই মাঝে এক অপ্রত্যাশিত খবর ছড়িয়ে পরল। এবার কি সবই ব্যার্থ হবে? সেখর কি পারবে তার ললিতাকে বধু করে ঘরে তুলতে? নাকি গিরীনের সাথে বিয়ে হয়ে যাবে ললিতার? এতো কিছুর ভীড়ে ললিতাই বা কি চায়? শেষ পর্যন্ত এই জটিলতা কি মিটবে? নাকি আরো গভীর হবে?
"পরিণীতা" শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা উপন্যাস। বইটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। বিংশ শতাব্দীর প্রথম সময়ের ভারতের কলকাতার পটভূমিতে উপন্যাসটি রচিত হয়। এর গল্প অবলম্বনে হিন্দি, বাংলা, তামিল ভাষায় চলচ্চিত্র নির্মিত হয়েছে। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে উপন্যাসটি সাজিয়েছেন বাঙলার বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আশাকরি পাঠকদের উপন্যাসটি খুবই পছন্দ হবে।
শেষ কথা : পরিণিতা PDF Download করতে নিচের লিংকে জান।
Tags:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়